জেলা

আলুর জমি থেকে মাথা থেঁতলানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আলুর জমি থেকে মাথা থেঁতলানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের পরিবারের সদস্যদের দাবি খুন করা হয়েছে তাকে। মৃতদেহের পাশেই পড়েছিল কাঠের টুকরো। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসন্তপুর এলাকার। স্থানীয় সূত্রে খবর চন্দ্রকোনার রাধানগর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত দলুই(৩০)। কাল বিকেলে বসন্তপুর গ্রামের ভৈরবী মন্দিরে পূজো দেখতে আসে, রাতে বাড়ি ফিরেনি সে। আজ সকাল নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারে মন্দির থেকে কিছুটা দূরে আলুর জমিতে মাথা থেঁতলানো রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে লক্ষীকান্তের। বসন্তপুর এলাকায় মন্দির থেকে কিছুটা দুরেই লক্ষীকান্তের শ্বশুরবাড়ি বলেও জানাযায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় কারা জড়িত আছে কিভাবে মৃত্যু হল পুরো বিষয়টি তদন্ত করছে তারা। মৃতের পরিবারের সদস্যদের দাবি এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.