মালিক সেজে অন্যের জমির নথি জাল করে বিক্রির অভিযোগ রাজারহাটে। নিজের পৈত্রিক জমি ফিরে পেতে জমির আসল মালিক রাজারহাট থানার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিত্তে রাজারহাট থানার পুলিশ তদন্তে নেমে জালিয়াতি চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয় রাজারহাটের বিভিন্ন অঞ্চল থেকে। এই জালিয়াতি চক্রে গ্রেপ্তার হন অনুপ সাউ, শাজাহান আলী, কৌশিক মুখার্জী, বাবুল হোসেন। অভিযুক্তদের পুলিশ এখনও জিজ্ঞাসাবাদ করছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মূল অভিযুক্ত সহ এই চক্রের অন্যান্য চক্রিদের সন্ধান করছে পুলিশ।
জানা যায়, জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অভিযুক্তরা জমিটিকে ২কোটি ১২ লক্ষ টাকায় বিক্রি করে। কিন্ত এখনও অধরা রয়েছে মূল চক্রি মোহাম্মদ কুরবান। এছাড়াও পুলিশের অনুমান এই জমি জালিয়াতি চক্রের দৃত ৪ জন ছাড়াও আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে।
পুলিশ জানায়, ১৪ই জানুয়ারি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি রাজারহাট জগদীশপুর এলাকার বাসিন্দা । অভিযোগ, রাজারহাট জগদীশপুর এলাকায় তার প্রায় ২ কোটি মূল্যের ২১ কাটা জমি রয়েছে যার বাজার । রাজারহাট বি এল আর ও দফতরে তিনি জমির মিউটেশন করাতে গিয়ে জানতে পারে তার জমি বিক্রি হয়ে গেছে। নিজের জমি জালিয়াতি করে বিক্রি করা হয়েছে বুঝতে পেরে রাজারহাট থানায় আসেন জমির মালিক প্রদীপ ঘোষ। প্রদীপ ঘোষ আরও বলেন ,তাঁর জমির দলিল আধার কার্ড,প্যান কার্ড সহ জাল করে জমির মালিক সেজে জমি বিক্রি করা হয়েছিল।







