বুধবার ভর দুপুরে বারাকপুর আদালি বাজারে বন্ধ রাজ্য বিদ্যুৎ পর্ষদের অফিসে গুলি চালানোর ঘটনা ঘটে, গুলিবিদ্ধ হন স্থানীয় যুবক মোহাম্মদ ইমদাদ। গুলিবিদ্ধ যুবকই তিন অভিযুক্তের নাম বলেন এবং ঘটনার পর তল্লাশি চালিয়ে পানিহাটি থেকে তিন যুবককে গ্রেফতার করে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন।
গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন শেখ কৌশর ওরফে আরিয়ান , কুলদীপ দাস ওরফে চুয়া এবং দীপক বাল্মিকী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ইমদাদ তাদের পরিবারের লোকজনকে গালিগালাজ করত সেই কারণেই এই গুলি চালানোর ঘটনা। তবে সত্যিই এই কারণ কিনা তা খতিয়ে দেখতে আজ তিন অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠিয়ে ১০ দিনে পুলিশি হেফাজতের আর্জি জানিয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।







