বিনোদন

দীর্ঘ বিরতির পর ‘সিতারে জামিন পার’ নিয়ে পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেক্ট

বলিউড ইন্ডাস্ট্রিতে মিস্টার পারফেক্ট বলে পরিচিত অভিনেতা আমির খান। বেশ কিছু সময় রুপোলি পর্দা থেকে বিরতি নিয়েছিলেন নায়ক। তবে ছুটি কাটিয়ে পর্দায় নিয়ে আসতে চলেছেন নতুন চমক। পর্দায় সেই সিনেমা কবে দেখতে পেতে পারে দর্শক সেই বিষয়ে কিছুটা সংকেত দিলেন তিনি। কি সেই চমকদার সিনেমা জানেন কি?

২০০৭ সালে ব্যাপক সাফল্য পেয়েছিল ‘তারে জামিন পার’ এই সিনেমা। তারপরেও একাধিক সিনেমায় মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনেতা আমির খান। ‘লাাল সিং চাড্ডা’ ছবির পর কয়েক বছর তাকে পর্দায় দেখা যায়নি। দীর্ঘ দুই বছর পর রুপোলি পর্দায় কামব্যাক করছেন রুপালি পর্দার মিস্টার পারফেক্ট। তারে জামিন পারে সাফল্যের পর গুঞ্জন উঠেছিল ‘সিতারে জামিন পার’ সিনেমা পর্দায় আসতে পারে বলে।

অবশেষে ভাদোদরা শহরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই বিষয়টাই স্পষ্ট করলেন অভিনেতা। তিনি স্পষ্ট জানিয়েছেন ২০২৫ এর শেষের মধ্যে বড় পর্দায় এই সিনেমা দেখার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই অপেক্ষাকৃত সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। এমনকি এই সিনেমার শুটিং চলছে গুজরাটের একটি স্থানে, যেখানে অভিনেতার বাবা প্রযোজক হিসেবে অনেক কাজ করেছেন। যার ফলে এই সিনেমার শুটিংয়ে তিনি কতটা ব্যক্তিগত ভাবে আবেগপ্রবণ সেই বিষয়ে সকলের সাথে ভাগ করেন নিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আমির খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.