খেলাধুলা

শচীনকে বিসিসিআইয়ের আজীবন সম্মান, বুমরাহ-মন্ধানার বড় অর্জন

বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবার ভারতীয় ক্রিকেটের কয়েকজন উজ্জ্বল তারকা বিশেষ স্বীকৃতি পেতে চলেছেন। শচীন তেন্ডুলকার, যিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত, পাচ্ছেন ‘কর্নেল সি কে নাইডু আজীবন সম্মান’। ১৯৯৪ সালে প্রবর্তিত এই সম্মাননার ৩১তম প্রাপক হচ্ছেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের অবদান অমুল্য, যার প্রমাণ তার ২০০ টেস্ট ও ৪৬৩ ওডি আই ম্যাচে করা রেকর্ড রান।

এদিকে, জসপ্রীত বুমরাহ পেয়েছেন ‘পলি উমরিগার পুরস্কার’ ২০২৩-২৪ সালের সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার হিসেবে। টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি ১৫টি উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষেও তার পারফরম্যান্স ছিল অসাধারণ।

নারী ক্রিকেটে, স্মৃতি মন্ধানা সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ধারাবাহিক সেঞ্চুরি ও টেস্টে ১৪৯ রানের ইনিংস তার দুর্দান্ত ফর্মের প্রমাণ।

অশ্বিনের অর্জনে বিশেষ পুরস্কার

আর. অশ্বিন, যিনি ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, পাচ্ছেন বিশেষ পুরস্কার। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে অশ্বিনের অবদান অনস্বীকার্য।

নতুন প্রজন্মের মধ্যে সারফরাজ খান এবং আশা সভানা যথাক্রমে সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার জিতে নিয়েছেন।

ভারতীয় ক্রিকেটের এই সাফল্যগাঁথা নিঃসন্দেহে ভক্তদের জন্য গর্বের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.