অফবিট

ঘরে কর্পূর জ্বালানোর এই উপকারিতাগুলি সম্পর্কে জানেন কি?

হিন্দু ধর্মে পূজার সময় কর্পূর পোড়ানো খুবই শুভ বলে মনে করা হয়। বেশিরভাগ বাড়িতে, সকাল এবং সন্ধ্যায় আরতি করার সময় কর্পূর শিখা জ্বালানো হয়। শাস্ত্র অনুসারে, ঘরে নিয়মিত কর্পূর জ্বালিয়ে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা জাগে।

এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে কর্পূরের অনেক উপকারিতা উল্লেখ করা হয়েছে। কর্পূরের মৃদু সুবাস ব্যাকটেরিয়া এবং দূষণ থেকে মুক্তি দিতে কাজ করে। অর্থাৎ সামগ্রিকভাবে প্রতিদিন ঘরে কর্পূর পোড়ানো হলে অনেক উপকার পাওয়া যায়। তো চলুন আজকে এই সুবিধাগুলো জেনে নেওয়া যাক,,,,,

শুভ :-
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিদিন ঘরে কর্পূর জ্বালানো খুবই শুভ। এতে আপনার ঘরের সমস্যাগুলি দূর হবে। এছাড়াও আপনার জীবনের অনেক বাধা-বিপত্তি থেকে মুক্তি পাবেন বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে।

নেগেটিভিটি দূর করে :-
ঘরে নেগেটিভিটি থাকলে কোনও কাজই এগোয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিদিন ঘরে কর্পূর জ্বালালে আপনার ঘরের নেগেটিভিটি দূর হবে। এছাড়াও আপনার ঘর শুদ্ধ হবে।

ঘরে সুখ-শান্তি :-
ঘরে সুখ-শান্তি থাকলেই সেই ঘর আনন্দময় হয়। প্রতিদিন ঘরে পূজা করার সময় কর্পূর জ্বালালে আপনার ঘরে আনন্দ, সুখ-শান্তি বিরাজ করবে বলে জ্যোতিষীরা বলছেন। এছাড়াও এর ফলে ঘরের পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসাও বাড়বে।

পজিটিভ শক্তি :-
ঘরে পজিটিভ শক্তি থাকলে সব কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ঘর আনন্দে ভরে ওঠে। প্রতিদিন ঘরে কর্পূর জ্বালালে ঘরে পজিটিভ শক্তি আসে বলে জ্যোতিষীরা বলছেন। এর ফলে আপনার ঘরে সর্বদা আনন্দ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.