খেলাধুলা

নিজামের শহরে ‘লাস্টবয়’ তকমা এড়ানোর লক্ষ্যে মহমেডান

হায়দরাবাদ এফসি ও মহমেডান স্পোর্টিং ক্লাব আজ শনিবার ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫ মৌসুমে এক তলানির লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। হায়দরাবাদ ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের একদম নিচে থাকা মহমেডানের চেয়ে সামান্য এগিয়ে আছে, যার সংগ্রহ ১১ পয়েন্ট।

গেলো দুই ম্যাচে ছয় গোল হজম করায় হায়দরাবাদের রক্ষণভাগ বেশ চাপে রয়েছে। তবে দলের জন্য আশার আলো, ঘরের মাঠে শেষ তিন ম্যাচে অপরাজিত থাকা। অন্তর্বর্তীকালীন কোচ শামিল চেম্বাকাথ বলেন, “নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে যে জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়েছিলাম, সেগুলোতে উন্নতির চেষ্টা করেছি।”

অন্যদিকে, মহমেডানের মূল সমস্যা আক্রমণভাগে। দলটি এখনও পর্যন্ত লিগে মাত্র ৮টি গোল করতে পেরেছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। সহকারী কোচ মেহরাজুদ্দিন ওয়াডু জানান, “গত ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি, তবে আগামীর ম্যাচগুলোতে ভালো করতে চাই।”

দুই দলই বাকি ছয় ম্যাচে নিজেদের পারফরম্যান্স উন্নত করতে মরিয়া। শনিবারের এই ম্যাচ তাই শুধু পয়েন্ট টেবিলের নয়, আত্মবিশ্বাস ফেরানোর লড়াইও। সাথে উভয় দলই চাইবে লিগ টেবিলে লাস্টবয়ের তকমা মুছে ফেলতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.