গত দুই বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের দুই জনপ্রিয় তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদ্ভানি। দুজনেই চলচ্চিত্র জগতে বেশ খ্যাত। এরই মধ্যে তাদের সম্পর্কের মাঝে চলে এলো নতুন সদস্য। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেরাই ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। কে এই নতুন সদস্য জানেন কি?
২০২১ সালে বিক্রম বাত্রার জীবনের কাহিনী দিয়ে তৈরি হয়েছিল ‘শেরশাহ’ সিনেমা। যেখানে প্রথম চরিত্র অর্থাৎ বিক্রম চরিত্রে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রাকে। উল্টোর দিকে তার প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল কিয়ারা আদ্ভানিকে। এই সিনেমা মানুষের মনে বেশ দাগ কেটেছিল। তারপর থেকেই শুরু হয় বলিউডের এই দুই জনপ্রিয় তারকার প্রেমের গুঞ্জন। এরপর ২০২৩ সালে রাজস্থানের বিলাসবহুল ফোর্টে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পরে এই তারকা দম্পতি। এবার দুবছরের মধ্যেই ভক্তদের খুশির খবর দিলেন এই দম্পতি।
এরপর দুজনেই পর্দায় একের পর এক সিনেমার মাধ্যমে মানুষের মন জয় করেছেন। তবে গত বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীকে দেখা যাচ্ছিল না। যা নিয়ে অনুরাগীদের মনে জল্পনা সৃষ্টি করেছিল। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন এই তারকা দম্পতি। দুজনেই ইনস্টাগ্রামে সভ্যজাতক শিশুর মোজার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেয়। সেই ছবির কমেন্ট বক্সে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
ইনস্টাগ্রামে অভিনেত্রী কিয়ারা আদ্ভানি লিখেছেন, ‘আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার, শীঘ্রই আসছে।’







