বর্তমানে বলিউডে চলছে রি-রিলিজের ট্রেন্ড। ইতিমধ্যেই একাধিক সিনেমা রি-রিলিজ করেছে। যার মধ্যে অনেক সিনেমাতেই দেখা গেছে প্রথম রিলিজের পর যা ব্যবসা করেছে তার দ্বিগুণ ব্যবসা করেছে রি রিলিজের পর। এবার সেই রি- রিলিজের তালিকায় আসতে চলেছে শাদি মে জরুর আনা’ ও ‘রোড, মুভি’র মতো সিনেমা।
বিগত বেশ কয়েক মাস ধরে ‘করণ-অর্জুন’, ‘কাহো না প্যায়ার হ্যায়’, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ‘সনম তেরি কসম’ সহ বিভিন্ন সিনেমা। যেই সিনেমা এত বছর পরেও মানুষ ভোলেনি। বরং বিলিজের পর অনেক সিনেমায় আগের রেকর্ড ভেঙেছে অনেক সিনেমাই। যার মন থেকে অন্যতম হলো ‘সনম তেরি কসম’ সিনেমা। প্রথমবার রিলিজের পর বক্স অফিসে সেরকম ভাবে জায়গা করে নিতে না পারলেও রি – রিলিজের পর। দ্বিতীয়বার বড় পর্দায় আসার পর এই সিনেমা, বড় পর্দায় প্রায় ৮ কোটি টাকার ব্যবসা করে। এবার সিনেমা রি- রিলিজের তালিকায় দেখা যেতে চলেছে আরো দুটি সিনেমা।
২০১৭ সালের পর ফের চলতি মাসের আগামী ৭ তারিখে আসতে চলেছে রাজকুমার রাও ও কৃতি খারবান্দা অভিনীত ‘শাদি মে জরুর আনা’ সিনেমা। যা বক্স অফিসে আয় করেছিল ১৭ কোটি টাকা। এবার পর্দায় সেই ম্যাজিক ফিরিয়ে আনতে আর বড় পর্দা দেখা যাবে সিনেমা। পাশাপাশি ১৫ বছর পর একই সঙ্গে রি-রিলিজ হচ্ছে ‘রোড, মুভি’। সেই বিষয়ে অভয় দেওল নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন। তবে এবার দেখার এই দুটি সিনেমা রি-রিলিজের পর একইভাবে মানুষের মন জয় করতে পারে কিনা।







