টলিউড হোক কিংবা বলিউড, ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে বিতর্ক নতুন নয়। বহুবার এই প্রসঙ্গ চর্চা এসেছে। এই স্বজনপোষণের প্রসঙ্গ নিয়ে এর আগে বহু তারকা মুখ খুললেও এসব বিষয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করতেন বলিউডের বিগ বস অমিতাভ বচ্চন। তবে তার সুপুত্র অভিষেক বচ্চনের পাশে দাঁড়াতে এবার মুখ খুললেন তিনি।
স্বজনপোষণের প্রসঙ্গে আরো ঘৃতাহতি পরেছে ‘কফি উইথ করণ’-এ কঙ্গনা রানাউতের মন্তব্যে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় নেটেজেন্ডরা বারংবার দাবি করেন তারকাদের সন্তানরা প্রতিভা ছাড়াই খুব সহজে ভালো একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে পেয়ে যায়। যা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন অভিনেতা সালমান খান ও সানি দেওল। এবার এক জায়গায় অভিষেক বচ্চনের সাফল্যের গ্রাফ খুব খারাপ থাকার পরেও তিনি একাধিক সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছেন। যেটা স্বজনপোষণের ফল বলে দাবি করা হয়। সাধারণত বিগ বি ইন্ডাস্ট্রির বিতর্কে থেকে সরিয়ে রাখলেও, নিজের ছেলের পাশে দাঁড়াতে নীরবতা ভাঙলেন তিনি। অমিতাভ বচ্চন সেই ভিডিও রিপোস্ট করে এই স্বজন পোষণের বিরোধিতা করেন।
বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন রি-পোস্ট করে লিখেছেন, “আমারও একই অনুভূতি… এবং এটা এই কারণে নয় যে আমি তাঁর বাবা।”







