বর্তমানে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতাদের তালিকা বেশ বড়ো। তার মধ্যে অন্যতম দুটো নাম হলো অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী ও চিরঞ্জিত চক্রবর্তী। এর আগে বহু হিট সিনেমা দু’জনকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। এবার বহুদিন পর বর দেয় দেখা যাবে এই অভিজ্ঞ জুটিকে।
অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর প্রথম হিট সিনেমা হল ‘ওঁই আমার ওঁই’। এছাড়াও এই তালিকায় প্রায় ১০ থেকে ১২ টা সিনেমা রয়েছে যা মানুষের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। তার মধ্যে অন্যতম হলো ‘বদমাইশ’, ‘রক্ত লেখার’। তবে তার পরে বহুদিন এই দুই বর্ষিয়ান অভিনেতাকে।
বর্তমানে চিরঞ্জিত চক্রবর্তী শাসক দলের বিধায়ক। তাই খুব বাছাই করা কয়েকটা সিনেমাতে তাকে দেখা যায়। এবার বহুদিন পর প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এবার চন্দ্রশিস রায়ের পরিচালিত কাকাবাবু সিরিজের ‘বিজয়নগরের হীরে’ সিনেমায় কাকাবাবুর সিনিয়রের ভূমিকায় দেখা যাবে তাকে। অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখা যাবে খোদ কাকাবাবুর চরিত্রে। বহুদিন পর এই দুই জনপ্রিয় অভিনেতা কে একসঙ্গে বড়পর্দায় দেখতে অপেক্ষায় দিন গুনছে দর্শক মহল। এমনকি এই খবর সামনে আসতেই এই সিনেমা নিয়ে মানুষের উন্মাদনাও অনেকটাই বৃদ্ধি হতে দেখা গেল।







