রাজনীতিরাজ্য

কোর কমিটির দ্বিতীয় বৈঠকে ভার্চুয়ালি থাকতে পারেন অভিষেক

২৭ শে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার ধরার নির্দেশ দেন। তারপর থেকেই রাজ্য জুড়ে শাসক দলের কর্মীদের মধ্যে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে এই ভুতুড়ে ভোটার খোঁজার জন্য তৈরি করে দিয়েছে কোর কমিটি। এবার নির্ধারিত হল সেই কমিটির দ্বিতীয় বৈঠকের দিনক্ষণ। এবার প্রশ্ন প্রথমবারের মতো দ্বিতীয়বারেও কি তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না?

নেতাজি ইন্দোরের মঞ্চ থেকে ভোটার তালিকায় কারচুপি অভিযোগ এনে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য তৃণমূলের সমস্ত নেতাকর্মীদের সতর্ক হতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভুতুড়ে ভোটার খোঁজার কাজ অতি শীঘ্রই সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। তারই জন্য সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল সুপ্রিমো গঠন করেন একটি কোর কমিটির। সেখানে অনেক শীর্ষ নেতৃত্বের সঙ্গে থাকছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের অন্ধরেই বিভ্রাট সৃষ্টি হয় এই কোর কমিটির প্রথম বৈঠকে অভিষেকের অনুপস্থিতি নিয়ে।

ওই কোর কমিটির প্রথম বৈঠকে দেখা যায়নি দেবাংশু ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল। এমনকি বিরোধীদের মধ্য থেকে উঠে আসছিল অন্তর দ্বন্দ্বের তত্ত্ব। তবে এবার দ্বিতীয় বৈঠক হতে চলেছে ১৬ ই মার্চ অর্থাৎ রবিবার বিকেল ঠিক ৪টের সময়। এবার প্রশ্ন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা। রাজনৈতিক ক্ষেত্রে জানা গেছে, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক সরাসরি উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি সেই বইটাকে উপস্থিত উপস্থিত থেকে নিচু তলার কর্মীদের বার্তা দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.