নবান্নের নির্দেশেআজ ২রা এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত কোনো পুলিশ কর্মীদের ছুটি দেওয়া যাবে না। এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সম্প্রতি অতিরিক্ত ডিজিপি এই নির্দেশ জারি করেছেন।
নির্দেশিকায় রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই নির্দিষ্ট সময়ে ছুটি মঞ্জুর করা যাবে না।
তবে অত্যন্ত জরুরি বা চুরান্ত পরিস্থিতি হলে তবেই ছুটির আবেদন করতে পারে। অবশ্য এই নিষেধাজ্ঞার কোন কারণ জানান হয়নি ।তবে জানা যাচ্ছে রামনবমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয় এবং কখনও কখনও উত্তেজনাও তৈরি হয়।
এই পরিস্থিতির কারণেই পুলিশের উপস্থিতি ও নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই আগেভাগেই পুরো বাহিনীকে সতর্ক রেখে ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের পুলিশ প্রশাসন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ প্রস্তুত থাকে, সে জন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







