সন্দেহর জেরে আদালতে হাজির হয়ে সরাসরি স্ত্রীর ‘ভার্জিনিটি’ পরীক্ষা করার দাবি জানায় যুবক। স্বামীর আর্জি খারিজ করে ভারতীয় সংবিধানের স্মরণ করাল ছত্তীসগঢ় আদালত।
ছত্তীসগঢ় হাইকোর্ট জানায়, ভারতীয় সংবিধান অনুযায়ী মহিলার সম্মানহানি হয়, এমন কিছু তাঁর ইচ্ছের বিরুদ্ধে জোর করে করতে পারে না।
২০২৩ সালে বিয়ে হয়েছিল দম্পতির। যদিও বিয়ের পর স্ত্রী স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। অভিযোগ, স্বামী অক্ষম, তাই তাঁর সঙ্গে তিনি কোন রকমেই থাকবেন না। পাশাপাশি ভরণপোষণ হিসেবে মাসে ২০ হাজার টাকা দাবি করে স্ত্রী। সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। ইতিমধ্যেই স্বামী পাল্টা অভিযোগ করে হাইকোর্টে জানায় তাঁর অভিযোগ, স্ত্রীর যেন ‘ভার্জিনিটি’ পরীক্ষা হয়। তাঁর সন্দেহ তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে।
ছত্তীসগঢ় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অরবিন্দ কুমার ভর্মা, স্বামীর এই আর্জি খারিজ করে দেন। তাঁর পর্যবেক্ষণ, পাশাপাশি তিনি জানান এই রকম পরীক্ষা মহিলাদের সম্মানহানির সমান। তাই এই নির্দেশ দেওয়া যায় না। আইনজীবীদের বক্তব্য, সমাজে নানা পরিবর্তন হলেও মানসিক অবস্থা এখনও সেই আগের মতোই আছে।







