জেলা

প্রবল দাবদাহে রাস্তার ধারের গাছগুলোকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ

চৈত্র মাসের প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তের রাস্তার ধারের গাছগুলোকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যে পানীয় জলের পরিষেবা নিয়ে গ্রামগঞ্জে বিস্তার অভিযোগ উঠতে শুরু করেছে। ঠিক তার উল্টোদিকে শহরের বিভিন্ন রাস্তায় শুকিয়ে যাওয়া গাছকে বাঁচাতেই জল দিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মালদা শহরের নেতাজি সুভাষ রোড, কে.জে. স্যানাল রোড , বাঁধ রোড, মকদমপুর, স্টেশন রোড , রথবাড়িসহ একাধিক এলাকায় রাস্তার ধারে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ। শহর সাজানো এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেই দীর্ঘদিন আগেই এই উদ্যোগ গ্রহণ করে ইংরেজবাজার পুরসভা। কিন্তু চৈত্রের তাপপ্রবাহ শুরু হতেই শহরের রাস্তার বিভিন্ন প্রান্তে গাছ শুকোতে শুরু করেছে। আর সেই গাছের প্রাণ ফেরাতেই এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রবল তাপদাহের মধ্যে যেমন মানুষ , পশু ও পাখিদের জলের প্রয়োজন হয়। ঠিক তেমনি গাছের পরিচর্যার ক্ষেত্রেও জলের প্রয়োজন রয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় সৌন্দর্য্যয়ানের জন্য অসংখ্য গাছ লাগানো হয়েছিল। সেগুলোকেই বাঁচিয়ে রাখার ক্ষেত্রেই পরিষ্কার জল দিয়ে স্প্রে করার কাজ শুরু করা হয়েছে। ইংরেজবাজার পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রকৃতি প্রেমী থেকে শুরু করে শহরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.