বিনোদন

আবারও মৃত্যুর হুমকি পেল সালমান

১৪ তারিখ, সোমবার সকালে মুম্বই ট্রাফিক পুলিশ হেল্পলাইন নম্বরে ওয়াটস্অ্যাপ এর মাধ্যমে একটি হুমকি বার্তা আসে। সেখানে বলা হয় যে তারা সালমান খানের বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করবে ও তাঁর গাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেবে। মুম্বই পুলিশে এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং তারা তদন্তে নেমে পড়েছেন।

সোমবার সকালে এমন হুমকি বার্তা পেয়ে মুম্বই পুলিশ ভাইজানকে সতর্ক করেন। মুম্বইয়ের বান্দ্রা এলাকার গ্যালাক্সি এপার্টমেন্টে সালমান পরিবার নিয়ে থাকেন। গত বছর কিছু গুন্ডা সালমানের বাড়িতে অনবরত গুলি চালিয়েছিল। পরে জানা গিয়েছিল তারা বিষ্ণই গ্যাং -এর গুন্ডা। বিগত দুই বছরে পঞ্চমবারের মতো হামলা হয়েছিল সালমানের উপর। এই ঘটনার পর ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।

শুধু সালমান নয়, সালিম খান সহ পরিবারের সকলেই মৃত্যু ধমকি পেয়েছেন অতীতে। গত বছর পাণভেল ফার্মহাউসে অভিনেতাকে হত্যা করার একটি ষড়যন্ত্রের কথাও জানিয়েছিল মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই এর গুন্ডারা এই ঘটনা ঘটাবার অধীনে ছিল। ৯০ -এর দশকে কালো হরিণ মারার ঘটনার জেরেই বিষ্ণোই গ্যাং এর ক্ষোভ সালমানের উপর। বিষ্ণোই দলের কাছে কালো হরিণ পবিত্র। তারা জানায়,”সালমান রাজস্থানে গিয়ে কালো হরিণ মারার জন্য ক্ষমা চাইবে, নয়তো ওঁকে হত্যা করা হবে।” আদালত সালমানের বিরুদ্ধে কালো হরিণ মারার অভিযোগ খারিজ করেছে ইতিমধ্যেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.