তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার দামরাগিরি গ্রামে সোমবার এক মর্মান্তিক ঘটনায় চার বছরের থানু শ্রী ও বছর পাঁচের অভিনেত্রী নামে দুই বোন গাড়ির ভিতরে শ্বাসরোধে প্রাণ হারান। পুলিশ সূত্রে খবর, দুই বোন বাবা-মার সঙ্গে দাদা-দাদির বাড়িতে গিয়ে ছিল।
সেখানে তারা বাইরে খেলতে গিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানেই প্রায় এক ঘণ্টা গাড়ির ভিতরে থাকায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়।
চেভেল্লা থানার এক কর্মকর্তা জানিয়েছেন, “শিশুরা গাড়িতে বসে দরজা বন্ধ করে ফেলেছিল। অক্সিজেনের অভাবে তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে।” অভিভাবকরা জানান স্থানীয় সরকারি হাসপাতালে তাঁদের নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।






