দেশ

প্রেমিকের সাথে ঘনিষ্টতায় আবদ্ধ ছিল স্ত্রী স্বামী তা দেখতেই…

মিরাটের পর এবার হরিয়ানায় অবৈধ প্রেমের বলি স্বামী। প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুন করল ইউটিউবার  স্ত্রী। খুন করেই মৃতদেহ লোপাটের প্রচেষ্টা। ঘটনায় স্ত্রী গ্রেপ্তার হলেও প্রেমিক পলাতক।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মহিলার নাম রবিনা। সমাজ মাধ্যমে নিয়মিত রিলস বানাতেন তিনি। সেই সূত্রেই সুরেশ নামে এক যুবকের সাথে পরিচয় হয় তার। তার জেরেই গড়ে উঠে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বই পরিণত হয় প্রেমে।
কিন্তু এই সম্পর্কে বাধা হন রবিনার স্বামী প্রভীন। গত ২৫ মার্চ বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল প্রভীন। তার জেরেই বচসার সূত্রপাত। ওই রাতেই স্বামী প্রভীনকে শ্বাসরোধ করে খুন হয়।
তারপর প্রেমিক সুরেশের বাইকে চেপে দেহ নর্দমায় ফেলে দেয় রবিনা।
ছেলের খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে প্রভীনের পরিবার। অভিযোগের ৩ দিন পর নর্দমা থেকে উদ্ধার প্রভীনের দেহ।
তদন্তে রবিনাকে জেরা করে পুলিশ। জিজ্ঞাসাবাদেই অপরাধের কথা স্বীকার করে রবিনা। তিনি পুলিশকে জানান, প্রেমিক সুরেশের সাথে মিলে স্বামীকে খুন করেছিল সে।
জানা যায়, ২০১৭ সালে প্রভীনের সঙ্গে বিয়ে হয়েছিল রবীনার।হরিয়ানার ভিয়ানির বাসিন্দা ছিল ওই দম্পতি। তাঁদের ৬ বছরের একটি সন্তান আছে। রবিনা সোশ্যাল মিডিয়ায় রিলস বানাত।
সেখানেই সুরেশের সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা। স্ত্রী পরকীয়ায় মেতেছে তাবুঝতে পারেনি প্রভীন। কিন্তু ২৫ মার্চ বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখে হতবাক হন প্রভীন। তার জেরেই বচসা। আর তার জেরেই ওই রাতেই স্বামী প্রভীনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রবিনা। ঘটনায় গ্রেপ্তার রবিনা। পলাতক প্রেমিক সুরেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.