কুকুরের মূখে মানুষের কাটা মুন্ডু! মানুষের কাটা মুন্ডু মুখে নিয়েই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কুকুর ! এই ভয়ঙ্কর দৃশ্য চণ্ডীতলার বেগমপুরে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায় ।
বুধবার সকালে , চণ্ডীতলার বেগমপুরের ২০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় কুকুরটিকে মুখে করে কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখেন মানুষ জন। স্থানীয়রাই ওই কুকুরের মুখ থেকে কাটা মুন্ডুটি উদ্ধার করেন।
জানা গেছে , ওই মুন্ডুটি ট্রেন দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির । কুকুরটি যেখানে মুন্ডু নিয়ে ঘুরছিল, তার প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান কর্ড শাখার রেল লাইন সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে মৃত ব্যক্তির দেহের খোঁজ মেলে।
পুলিশ সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনে করে যাচ্ছিলেন ওই ব্যক্তি । তিনি ট্রেন থেকে মুখ বের করায় হঠাৎ ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান যার ফলে , তার দেহ থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। ওই ব্যক্তি যে পোস্টে ধাক্কা খেয়েছিলেন, সেই পোস্টে রক্তের দাগও পাওয়া গেছে। তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর , চলছে তদন্ত ।







