বিনোদন

‘হেডস অফ স্টেট’-এর ট্রেলারেই বাজিমাত, প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকশন কামব্যাক মাতাচ্ছে দর্শককে

প্রিয়াঙ্কা চোপড়ার দুর্দান্ত কামব্যাক, জন সিনা ও ইদ্রিস এলবার মতো দুই হলিউড সুপারস্টারের জুটি আর তারসঙ্গে দমবন্ধ করা স্পাই-অ্যাকশন, সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শকমনে ঝড় তুলেছে আসন্ন হলিউড ছবি ‘হেডস অফ স্টেট’-এর ট্রেলার। ট্রেলার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রশংসার বন্যা। ছবিটির শ্যুটিং হয়েছে একাধিক দেশে যেমন লন্ডন, লিভারপুল, ইতালির ত্রিয়েস্তে, এবং পরবর্তীতে বেলগ্রেডে।

ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে এমআই৬-এর চতুর ও বেপরোয়া এজেন্ট নোয়েল বিসে-র ভূমিকায়। চরিত্রটি দায়িত্ব পেয়েছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার, যেখানে প্রাণসংশয়ের মুখে দুনিয়ার শীর্ষনেতারা। ট্রেলারে মুখোমুখি লড়াইয়ে মাস্ক পরা আততায়ীদের কাবু করে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়,”কোনও ব্যাকআপ আসছে না, তোমাদেরকেই নিজেকে বাঁচাতে হবে।”

এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে কাজ করেছেন জন সিনা ও ইদ্রিস এলবা। জন সিনা অভিনয় করছেন মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে, আর ইদ্রিস এলবা ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পর্দায় আসছেন। ট্রেলারের শুরুতেই দেখা যায়, এক বিমানে থাকা এই দুই বিশ্বনেতা মাঝ আকাশে আততায়ীদের হামলার মুখে পড়েন। হামলা থেকে বেঁচে গেলেও, তারা জানতে পারেন, এটি এক বিশাল ষড়যন্ত্রের অংশ। সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ, যা ঠেকাতে এগিয়ে আসে প্রিয়াঙ্কার চরিত্রটি।’ হেডস অফ স্টেট’ মুক্তি পাবে ২০২৫ সালের ২ জুলাই, অ্যামাজন প্রাইম-এ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.