জেলের মধ্যেই বাজলো বিয়ের সানাই। মুহূর্তে কারাগারের বদলে গেল বিয়ের মঞ্চে। বিয়ের সাজে সাজল ওড়িশা জেল। কারাগারেই বিয়ের বন্ধনে বাঁধা পড়ল বছর ২৬ এর সূর্যকান্ত বেহেরা নামে এক কয়েদির। কারাগারের মধ্যেই নিয়ম মেনে হিন্দু মতে বিয়ে করল সে। পাশাপাশি পরিবার ও জেল কর্তৃপক্ষকে সাক্ষী রেখে পছন্দের পাত্রীর গলাতে মালা দিল সে।
আসল ঘটনা জানলে চমকে উঠবেন আপনিও। বন্দি সূর্যকান্ত-র সদ্য বিবাহিতা স্ত্রীয়ের অভিযোগেই গত নভেম্বর মাস থেকে জেলে তিনি। সূর্যকান্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী।
পুলিশ জানান, বিগত দুই বছর ধরে মেলামেশা করে ওই যুগল। পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু এরপরই দুই জনের মধ্যে কিছু ঝামেলা হলে সূর্যকান্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ওই তরুণী। সেই অভিযোগের ভিত্ততেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, এই যুগলের বাড়ি ওড়িশার গঞ্জাম জেলায়। এরপর কোর্টে এক দুইবার সূর্যকান্তের সঙ্গে দেখা হয় অভিযোগকারিণীর। আর তাতেই সব রাগ গলে গিয়েছিল তরুণীর! সব ভুলে সূর্যকান্তের সঙ্গেই বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেন সে।
বিয়েতে রাজি হন সূর্যকান্তও। কিন্তু জেলে বন্দি বিয়ে কী করে সম্ভব? খবর দেওয়া হয় জেল কর্তৃপক্ষকে। জেল আধিকারিকেরাই বিয়ের বন্দোবস্ত করে।
এরপর জেলার মধ্যেই চার হাত এক হয় তাঁদের। ধুমধাম করেই দেওয়া হয় বিয়ে। এদিন কিছু ঘণ্টার জন্য বরের পোশাক পড়েন বন্দি সূর্যকান্ত। বিয়ে হয়ে গেলে আবার জেলে ফেরত পাঠানো হয়েছিল। পরিবারের সঙ্গে বাড়ি চলে যান সূর্যকান্তের সদ্য বিবাবিতা স্ত্রী।







