বঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ করে সতর্কবার্তাও জারি করা হয়েছে। কয়েকদিনের জন্য , সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তবে শুধু সমুদ্র উপকূলে নয়, ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও ।
সপ্তাহের শুরুতেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।






