জেলা

বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালুর পরই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল কৃষ্ণনগর পৌরসভার সাফাই কর্মীরা

বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালুর পরই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল কৃষ্ণনগর পৌরসভার সাফাই কর্মীরা, আজ সকালে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর কর্মবিরোধী তুলে শহরকে জঞ্জালমুক্ত করতে এগিয়ে এলেন সাফাই কর্মীরা ।

অবশেষে কাটল জট। নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায় সাফাই কর্মীদের বায়োমেট্রিক চলুর পর, অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি করেছিলেন সাফাই কর্মীরা। এদিন সকাল ছটায় কৃষ্ণনগর পৌরসভায় সাফাই কর্মীদের সাথে বিশেষ বৈঠক করেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস। সাফাই কর্মীদের ৬ দফা দাবি পেশ করা হয় চেয়ারম্যানের কাছে এরপর ছয় দফা দাবি মধ্যে বেশ কিছু দাবি চেয়ারম্যান মেনে নিয়েছেন বলেই জানান সাফাই কর্মীরা। তারা জানান আগামী ৭২ ঘণ্টার মধ্যে যে কর্ম বিরতির কারণে কৃষ্ণনগরবাসীর অসুবিধা হয়েছে তা ঠিক করে দেয়া হবে এবং শহরকে জঞ্জাল মুক্ত করা হবে। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান রিথা দাস জানান তাদের সঙ্গে অর্থাৎ সাফাই কর্মীদের সঙ্গে বৈঠকের পর তাদের দাবি মেনে নেয়া হয়েছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালুর ক্ষেত্রে পৌরসভা সমস্ত দপ্তরে আগে চালু হবে তারপরে সাফাই কর্মীদের তবে বারবারই তিনি জানিয়েছিলেন শহর জঞ্জাল মুক্ত রাখতে সকলকে কাজ করছে কিন্তু যেহেতু সাফাই কর্মীরা তার সঙ্গে বসে আলোচনা করে বিষয়টির মীমাংসা চাইছিলেন তাই আজ সকালে তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে শহরে জঞ্জাল মুক্ত করার কাজ শুরু করলেন সাফাই কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.