জেলা

মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে, গঙ্গায় তলিয়ে যান শান্তিপুর ব্লকের বাসিন্দা

গতকাল মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যাওয়ার পর গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের চাঁদকুড়ি এলাকার বাসিন্দা , সন্ন্যাসী মাঝি। আজ সকাল হতেই সন্ন্যাসী মাঝির দেহ ভেসে ওঠে ভাগীরথী নদীতে। যদিও পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত মহিষমর্দিনী তলা ঘাটে গতকাল তলিয়ে গিয়েছিলেন সন্ন্যাসী মাঝি। সেখান থেকে ২০০ মিটার দূরে তার দেহ ভেসে ওঠে বলেই জানান পরিবারের লোকজন। এরপর কালনা থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.