ঝাড়গ্রাম: দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার। বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুরবাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির নববধূকে। সেইসঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না।
নয়াগ্রাম ব্লকের দেউলবাড়, নৈহাট ও জামিরাপাল তিনটি ফেরিঘাট পরিদর্শন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। নয়াগ্রামের সুবর্ণরেখা নদীর উপর থাকা ফেরিঘাট গুলি ঘুরে দেখার পাশাপাশি নদী পারাপার হওয়া মানুষজনের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। এছাড়াও নদী পারাপার করতে গিয়ে মানুষের কোনো রকমের অসুবিধা রয়েছে কি তা জানার চেষ্টা করেন।







