একের পর এক দুর্নীতির তদন্তের ভার গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ইডির কর্মকর্তারা। সেই তদন্তে নেমে শহর কলকাতার ৫ জায়গায় অভিযান চলালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলাতেই মঙ্গলবার সাত সকালে কলকাতার বুকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে চলে ইডি অভিযান। প্রথমেই তারা চলে যায় দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে ৬ নম্বর তারক দত্ত রোডে মুনমুন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবীর বাড়িতে। সেখানে সঙ্গে থাকেন তার স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এরপর নিউ টাউনের সিই ২৮ আবাসনের চার তলায় পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। ইডি সূত্রে জানা গেছে, সেখানে এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার চালানো হত। নিউ টাউনের বাড়িতে থাকেন সৌরভ সাহা অর্থাৎ যার বিরুদ্ধে এনআরআই কোটায় ভর্তির জন্য মিডলম্যান হওয়ার অভিযোগ রয়েছে।
এই দুর্নীতির চক্র ছড়িয়েছে ওড়িশা, তামিলনাড়ুতেও। মোটা টাকার বিনিময়ে এনআরআই কোটায় মেডিক্যাল আসন বিক্রির অভিযোগ ওঠে। অনেক আগেই এই মামলায় লক্ষণ শেঠের মেডিক্যাল কলেজ সহ একাধিক কলেজে ইডি অভিযান চালায়। এবার সেই অভিযোগের তদন্তে ইডির নজরে রয়েছে এক ডজন বেসরকারি মেডিক্যাল কলেজ।







