কলকাতা

CBI সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টিয়ার ডেকারেশন সংস্থা নব দম্পতি কে প্রানে মারার হুমকি

CBI সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টিয়ার ডেকারেশন সংস্থা নব দম্পতি কে প্রানে মারার হুমকি,তু চেস্টা!! আতংকে গত এক মাস ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে নব দম্পতি, হামলার CCTV ফুটেজ ব্যারাকপুর থানা কে দিয়ে কোন ফল হয় নি!!

ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথী লেখা ব্যানার্জি। গত ২২ শে ফেব্রুয়ারী বিয়ের কথা ছিলো দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাংগুলির সাথে।সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টিরিয়ার ডেকারেশানের জন্য বেহালার শিবাজী সিং এর কম্পানীর সাথে কথা হয়েছিলো।শিবাজি সিং কে এক লক্ষ টাকার একটা চেক ও কেটে দেয় শিবাজি সিং এর কোম্পানি কে। কিন্তু মা অসুস্থ হয়ে পরায় সেই বিয়ে ভেস্তে যায়।এরপরে সেই চেক ফেরত দিতে বলে সাথী লেখা ব্যানার্জি।

কিন্তু সেই চেক ফেরত না দিয়েই উলটে প্রান নাশের হুমকি দিতে থাকে সাথীলেখা ব্যানার্জি এবং তার স্বামী ও পরিবার কে।এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে এই নব দম্পতি কে।বারে বারে বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানা নানা হুমকী দিতে ই থাকে।আতংকে নব দম্পতি আজ দিঘা কাল তারাপীঠ এবং ভিন্ন রাজ্যে ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা ।

ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা মিলছে না! উলটে পুলিস তাদের সমঝোতায় আসতে বলছেন।নব দম্পতির দাবী তারা যখন তাদের কোন পরিষেবা নেয়নি তখন তারা শিবাজি সিং কে কেন টাকা দেবেন??

বিভিন্ন সময়ের শিবাজি সিং CBI সেজে নীলবাতি লাগানো গাড়ি করে এসে হুমকি এবং নব দম্পতি কে তুলে নেবার চেস্টার CCTV ক্যামেরার ছবি পুলিশ কে দিয়ে ও কোন ফল হয়নি।প্রতি মুহুর্তেই ইন্টিয়ার ডেকারেশান কোম্পানির হামলার ভয়ে দিন কাটাতে হচ্ছে ব্যারাকপুরের এই নব দম্পতিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.