খেলাধুলা

শুভমনকে অধিনায়ক হিসেবে চাইছেন গম্ভীর, বুমরাহকে ছেঁটে ফেলেছে টিম ইন্ডিয়া!

রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ নেতৃত্ব কাকে দেওয়া হবে—এই প্রশ্নে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা। কে কোহলি-রোহিত যুগের পর টিম ইন্ডিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাবেন? কোচ গৌতম গম্ভীরের কাছে উত্তর একটাই—শুভমন গিল। অভিজ্ঞ বুমরাহ না, বরং পরবর্তী প্রজন্মের উপরই আস্থা রাখতে চাইছেন কোচ।

সম্প্রতি দিল্লিতে গম্ভীরের বাড়িতে পাঁচ ঘণ্টার গোপন বৈঠকে শুভমনকে তাঁর পরিকল্পনা জানিয়েছেন কোচ। গুজরাত টাইটান্স এবং পঞ্জাবের রঞ্জি দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা গিলকে জাতীয় টেস্ট দলের ক্যাপ্টেন করতে আগ্রহী গম্ভীর। জানা গিয়েছে, আগেই নির্বাচক কমিটিকে নিজের মত জানিয়ে দিয়েছেন তিনি। বোর্ডের একাংশ এবং নির্বাচক অজিত আগরকরও আপত্তি করেননি।

বিপরীতে বুমরাহকে ঘিরে রয়েছে চোটের অজানা আশঙ্কা। যদিও ক্রিকেটবিশ্বে তাঁর নেতৃত্বগুণ ও মস্তিষ্কের প্রশংসা করেন অনেকেই। রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ নেতৃত্ব দিয়েছেনও। তবু তার স্থায়িত্ব নিয়ে সংশয় থাকায় গম্ভীরের ভাবনায় নেই এই পেসার। বোর্ডের একটি সূত্রের দাবি, ভবিষ্যতে দলের নেতৃত্বে পন্থের কথাও ভাবা হচ্ছে।

আপাতত গম্ভীর মুম্বইয়ে, জাতীয় নির্বাচকদের সঙ্গে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা চালাচ্ছেন। পন্থ, বুমরাহ এবং শুভমনের নাম সামনে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও বৈঠক করবেন কোচ।

বিসিসিআই এখনও কোনও সরকারি ঘোষণা করেনি। তবে গম্ভীর যদি নিজের পরিকল্পনায় অনড় থাকেন এবং বোর্ড সম্মতি দেয়, তবে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম সামনে আসতে চলেছে। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটমহলে তৈরি হয়েছে কৌতূহল ও বিতর্কের ঢেউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.