বর্তমানে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উত্তরবঙ্গ সফরে। সেখানে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করে তার জন্য বারংবার বার্তা দিয়েছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী তিস্তার জল ও হাইডেল প্রজেক্ট নিয়ে বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দিয়েছেন।
উত্তরবঙ্গ সফরে খুঁটিনাটি সব কিছুই ক্ষতিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরে কোনরকম সমস্যা দেখা দিলে সেটা নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি সেখানে কেন্দ্র সরকারের বঞ্চনার বিষয়ে তুলে ধরেছেন তিনি। তারপরেই সিকিমের শাসক দল প্রেম সিং তামাং তথা পিএস গোলের সিকিম ক্রান্তিকারী মোর্চা এনডিএ’র শরিক দলকে করা হুঁশিয়ারি দিতে ছাড়েননি। ‘বাংলার বাড়ি’ থেকে সড়ক-কেন্দ্র যেভাবে রাজ্যের প্রতি আর্থিক অবরোধ করছে একটা সমস্যায় মধ্যে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গকে। সেই কারণে জলপাইগুড়ি র প্রশাসনিক বৈঠক থেকে কড়া ভাষায় বার্তা দিলেন তিনি। পাশাপাশি তিস্তার জল ও হাইডেল প্রজেক্ট নিয়ে খোলাখুলি আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এখন যদি মনে করে বাংলার ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং নিঃশ্বাস ফেলবে, তাহলে বলব যে যার নিজের রাজ্য সামলাও। নিঃশ্বাস আমরাও ফেলতে পারি। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। লক্ষণরেখা কারও পার করা উচিত নয়। সিকিমে ১৪টি হাইডেল পাওয়ার করেছে। এতে তিস্তার জল যেতে পারছে না। এতে প্রভাব পড়ছে বাংলায়। যে যার নিজের নিয়ে আছে। অথচ ওরা ভুলে যায় আমরা ওদের ভালোবাসি। আমাদের কত পর্যটক সিকিমে যায়। শিলিগুড়ি, কালিম্পংয়ের উপর দিয়ে ওদের যেতে হয়। সিকিম এতোগুলো হাইডেল প্রজেক্ট করল, কেন্দ্র কেন অনুমতি দিল? আমরা দুটো করতে চেয়েছিলাম। আমাদের দেয়নি।”







