বিনোদনবিশ্ব

মিস ওয়ার্ল্ড ২০২৫: বিশ্বসুন্দরীর খেতাব জয় করলেন তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি

মিস ওয়ার্ল্ড ২০২৫ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতে নিলেন তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। ৩১ মে তেলেঙ্গানার HITEX Exhibition Centre-এ অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের ১০৮ জন প্রতিযোগী। ভারতের প্রতিনিধি নন্দিনী গুপ্তা প্রথম ২০-তে জায়গা করলেও, সেরার শিরোপা উঠেছে ওপালার মাথায়। ৭২তম মিস ওয়ার্ল্ডের মুকুট তাঁর পরিয়ে দেন গত বছরের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা।

ফুকেতে বেড়ে ওঠা ওপাল আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন এবং মডেলিংয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আগেই। মাত্র ১৬ বছর বয়সে স্তনে একটি গাঁঠ ধরা পড়ার অভিজ্ঞতা তাঁকে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। সেই থেকে নিয়মিত কাজ করে চলেছেন ব্রেস্ট ক্যান্সার সচেতনতায়।

এর আগে ২০২৪ সালে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় তৃতীয় রানার আপ হয়েছিলেন ওপাল। পরবর্তীতে মিস ইউনিভার্স থাইল্যান্ডের খেতাব শেষ হওয়ার আগেই তিনি জয় করেন মিস ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৫-এর মুকুট, যার ফলে আগের খেতাবটি প্রত্যাহার করা হয়।

সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে একসঙ্গে মিশিয়ে ওপাল সুচাতা আজ বিশ্বের মঞ্চে তুলে ধরলেন নারীর শক্তি ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.