কলকাতা

ফের শহরে ভয়াবহ অগ্নিকান্ড, শরৎ বোস রোডের হোটেলে আগুন

গত মাসে বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এবার নতুন মাস শুরু হতেই ফের শহর কলকাতায় ঘটে গেল অগ্নিকান্ডের ঘটনা। ঠিক রাত ১টার সময় দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৫টি ইঞ্জিন।

এদিন গভীর রাতে হোটেলের কনফারেন্স রুমে আচমকা আগুন লেগে যায়। এরপর ক্ষণিকের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একাংশ। যার ফলে হোটেলে আটকে পরে প্রায় ৫০ জন মানুষ। এরপর তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। তার জন্য ঘটনাস্থলে ছুটে আসে আরো ২টি ইঞ্জিন। এরপর প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে। তবে স্বস্তির বিষয় একটাই যে কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.