খেলাধুলা

চেন্নাই সমর্থকদের সতর্কবার্তা উপেক্ষা, বিপর্যয়ে প্রশ্নবিদ্ধ আরসিবি

এক বছর আগেই আশঙ্কার ইঙ্গিত দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অনুরাগীরা। এবার সেই সতর্কবার্তাই যেন বাস্তব হয়ে ফিরল। বেঙ্গালুরুতে আরসিবি-র আইপিএল ট্রফি জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১১ জন। পুরনো পোস্টে চোখ রেখে নেটাগরিকদের একাংশ বলছেন, সময়মতো ব্যবস্থা নিলে হয়তো রোখা যেত এই বিপর্যয়।

২০২৪ সালে বেঙ্গালুরুতে চেন্নাই বনাম আরসিবি ম্যাচ দেখতে গিয়ে নিরাপত্তাহীনতার শিকার হন বহু সমর্থক। মহিলা ও শিশুদের উপর দুর্ব্যবহার, অব্যবস্থা এবং নিরাপত্তার ঘাটতি নিয়ে সেই সময়ই সোচ্চার হয়েছিল চেন্নাইভিত্তিক ‘হুইসল পোড়ু আর্মি’। তারা লিখেছিল, “এই বেঙ্গালুরুকে আমরা চিনি না।” এক বছর আগের সেই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে দুর্ঘটনার দায় স্বীকার করতে নারাজ কর্নাটক ক্রিকেট সংস্থা (কেসিএ)। তাদের বক্তব্য, ট্রফি উদ্‌যাপনের আয়োজন তারা করেনি। বরং রাজ্য সরকার সবুজ সংকেত দিয়েছিল। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার একাধিক সদস্য এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি করেছে সংস্থা। জনসমাগম নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের—এমনটাই তাদের যুক্তি।

সমর্থকদের বহু আগের অভিজ্ঞতা ও সতর্কবার্তাকে অগ্রাহ্য করেই আয়োজন হয়েছিল এই জনসমুদ্রের। প্রশ্ন উঠছে, প্রশাসনিক সদিচ্ছা আর পরিকল্পনার অভাবেই কি বেঙ্গালুরুর এই উৎসব পরিণত হল শোকসভায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.