জাতি সত্বার দাবিতে জঙ্গলমহলের কুড়মী সমাজের ঘাঘরা ঘেরা কমিটির ডাকে আজ খেমাশুলীতে প্রকাশ্য জনসভার ডাক দিয়েছিলো কুড়মী নেতৃত্বরা। জনসভায় কাতারে কাতারে কুড়মী সমাজের মানুষ উপস্থিত হয়।
প্রসঙ্গত গত কয়েকদিন আগে ঘাঘরা ঘেরা কমিটি ১২ ঘন্টার বন্ধ ডেকেছিলো। নিজেদের জাতীসত্বার দাবীতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে এসেছে এই কুড়মী নেতৃত্বরা। প্রশাসনিক ভাবে সমাধানের আশ্বাস দিয়ে নবান্নে বৈঠকে বসেছিলো কুড়মী নেতৃত্বরা। কিন্তু সমাধান সুত্র না বেরোনোয়এই আন্দোলন বলেই জানা যায়। কুড়মী নেতৃত্বরা জানায় যতক্ষন পর্যন্ত না তাদের দাবী দাওয়া পূরন হয় তাদের এই আন্দোলন চলবে।
পশ্চিম মেদিনীপুর থেকে সব্যসাচী গুছাইতের রিপোর্ট।







