সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: তারকেশ্বর স্টেশনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিস। বুধবার ভোরে এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তিকে ওই রেলস্টেশনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা স্টেশন চত্বরে। তারপর স্থানীয়রা পুলিসে খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিস এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে।
রেল পুলিস ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রেল পুলিস সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম উৎপল মল্লিক(৩৮)। বাড়ি পুড়শুড়া থানার ঘোলদিগরুই এলাকায়। এদিন ভোর চারটে নাগাদ তারকেশ্বর থেকে ট্রেনে মায়ের সাথে চিকিৎসার জন্য যাচ্ছিলেন তিনি। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।







