জেলা

পিংলায় শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরন

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর তিনি ঘোষনা করেছিলেন, বাংলার প্রতিটি বাড়িতে তিনি জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়ে দেবেন। সেই মতো দুয়ারে রেশনের মাধ্যমে পিংলায় শুরু হলো জগন্নাথ দেবের প্রসাদ বিতরনের কাজ। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় ৬ লক্ষ ৭০ হাজার প্যাকেটে প্রসাদ বিলির উদ্যোগ নিয়েছে প্রশাসন। রাজ্যের প্রতিটি জেলায় দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই প্রসাদ। যার মধ্যে থাকছে একটি করে প্যাড়া,একটি গজা ও জগন্নাথ দেবের ছবি। আগামী ২৭ শে জুন রথের আগে এই প্রক্রিয়া শেষ করা হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সুত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.