জেলা

গতকাল ফের অগ্নিকান্ডের ঘটনা হাওড়ার প্লাষ্টিক গোডাউনে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

হাওড়ার ফোরশোর রোডের জুটমিলের অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের অগ্নিকান্ড হাওড়াতে। এবার হাওড়ার ঘুশুড়িতে একটি প্লাস্টিক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুনের পর গতকাল ফের হাওড়া ঘুসুড়িতে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল। গুদামের আগুন প্রথমে নিয়ন্ত্রণে আনতে পারেন নি দমকলের আধিকারিকরা। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে আতঙ্কিত এককাবাসীরা। বারবার এই ধরণের অগ্নিকাণ্ডের জেরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.