ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী এবং শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমপক্ষে 15 টি ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পালিত হয়। মূল নামাজটি হয় জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সাহাপুর গ্রামের পাথর ঈদগা ময়দানে। কমবেশি ছয় হাজার লোকের জামায়াত হয় এই ঈদগাহ ময়দানে ঈদগাহের ইমাম শেখ মুজিবুর রহমান জনসাধারণ ও উদ্দেশ্যের সম্প্রীতির বার্তা দেন। একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে ঈদ উৎসব উদযাপনের পরামর্শ দেন। বিভিন্ন ঈদগাহ ময়দানে কচিকাচাদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে যথেষ্ট পুলিশ প্রশাসনের এবং নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল বিভিন্ন ঈদগাহ ময়দানে। ইলামবাজার থানার ওসির তন্ময় ঘোষ এবং জয়দেব পুলিশ ফাড়ি আইসি সাকিব সাহাব এক প্রেস বার্তায় সাংবাদিকদের জানান ইলামবাজার ব্লকের সমস্ত ঈদগাহ ময়দানে যথেষ্ট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যাতে কোন রকমের অসুবিধা না হয় সেই দিক দিয়ে যথেষ্ট নজর রাখছে পুলিশ। একইভাবে পুরো এলাকা কড়া নজরদারির মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন অফিসারেরা।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Related Articles
Check Also
Close
-
দুর্গাপুরে শ্রমিক মৃত্যকে ঘিরে উত্তেজনা বেসরকারি কারখানায়March 30, 2024







