বিনোদন

নতুন লুকে আবির্ভাব ফেলুদার, কেমন হলো ‘সাবাশ ফেলুদা!

নিজস্ব সংবাদদাতা: সদ্য মুক্তিপ্রাপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘সাবাশ ফেলুদা’। শবর দাশগুপ্ত এবং ব্যোমকেশ বক্সির পর এবার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রদোষ মিত্র ওরফে ফেলুদাকে কাহিনিচিত্রে নিয়ে এলেন পরিচালক অরিন্দম শীল। একটি জনপ্রিয় ওটিটির জন্য ফেলুদার গোয়েন্দা গল্প গ্যাংটকে গণ্ডগোল নিয়ে একটি সিরিজ তৈরি করেছেন পরিচালক।

সিরিজের প্রথম সিজনের নাম সাবাস ফেলুদা। বাঙালির প্রিয় গোয়েন্দার ভূমিকায় সিরিজে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ফেলুদার ছায়াসঙ্গী তোপসে হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্তর মতো দাপুটে অভিনেতারা। ফেলুদার চরিত্রে অভিনয় করার ইচ্ছে আগে থেকেই ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের। তবে, তার এই স্বপ্নপূরণ হলেও দর্শকের এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

কিন্তু ‘ফেলুদা’ (Feluda) নিয়ে যথেষ্ট উচ্ছসিত পরমব্রত চট্টোপাধ্যায়। বলেছেন, ‘এমন একটা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকা ভীষণ ভালো লাগার যে গল্পের রহস্য দর্শকদের আসন ছেড়ে উঠতে দেয় না। আমার কাছে ফেলুদার চরিত্রে অভিনয় করা যেন শার্লক হোমস (Sherlock Homes)-এর জুতোয় পা গলানোর মতো। সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর লেখা কোনও চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ সত্যিই একটা বিশাল বড় প্রাপ্তি। দর্শকেরা একেবারে গল্পের শেষ পর্যন্ত অনুমান করতে থাকবেন দোষী কে?- যেটা এই সিরিজের অন্যতম আকর্ষণ। যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে। পাশাপাশি আমাদের ফেলুদাকে নিয়ে গড়ে ওঠা ছোটবেলা, রবিবারের দুপুরে জমিয়ে দেখা সেইসব সিনেমা, এইসব অমর সাহিত্যগুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটা প্রয়োজন!’ তাই এ-যুগের কথা মাথায় রেখে বানানো হয়েছে ‘সাবাশ ফেলুদা’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.