কলকাতারাজ্য

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন রেল স্টেশন, চরম দুর্ভোগে যাত্রীরা

রাতভর প্রবল বৃষ্টিতে জলের তলায় শহর কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলা।চরম দুর্ভোগে আমজনতা। রাস্তাঘাটের পাশাপাশি জলমগ্ন ট্রেন লাইন। যার ফলে ব্যাহত ট্রেন চলাচল।

ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলের তলায় গোটা বঙ্গ। এমনকি প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা। শিয়ালদহ মেন শাখার বিভিন্ন রেল লাইন জলের তলায় চলে গেছে। এছাড়াও টিটাগর, বেলঘরিয়া, বারাসতে সেই একই ছবি দেখা গিয়েছে। এই চরম দুর্যোগের পরেও এখনও পর্যন্ত বাতিল হয়নি কোনো ট্রেন। তবে সমস্ত ট্রেন দেরিতে চলছে। যার ফলে প্রবল সমস্যায় পরেছে নিত্য যাত্রীরা।

তবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। রেলের ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত কাজ করে চলেছেন যাতে বিভিন্ন স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা ঠিকভাবে কাজ করে। এই দুর্যোগের কারণে একাধিক স্টেশনগুলিতে ম্যানুয়াল সিগনালিং ব্যবহার করে রেল পরিষেবা সচল রাখা হচ্ছে। পাশাপাশি পাম্প বসিয়ে জল বের করার কাজ চলছে জোর কদমে। তবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.