শুভাংশু শুক্লারও পৃথিবীতে ফেরা নিয়ে অনিশ্চয়তা ! সুনীতা উইলিয়ামসের ঘটনার পুনরাবৃত্তি । মহাকাশে থাকার মেয়াদ বাড়ল শুভাংশু শুক্লারও। বৃহস্পতিবার পৃথিবীতে ফেরার কথা ছিল ভারতীয় নভশ্চরের । কিন্তু জানা গিয়েছে , এখনই ফিরতে পারবেন না তিনি। এমনকি তিনি কবে ফিরবেন , সে বিষয়েও কিছু জানানো হয়নি ।
গত ২৫ জুন মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লারা। দীর্ঘ ২৮ ঘণ্টার সফরের পর , তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছান ২৬ জুন। মহাকাশে থাকা ১৪ দিনে একাধিক পরীক্ষা নিরীক্ষা করাই ছিল তাঁদের উদ্দেশ্য। হিসাব অনুযায়ী , বৃহস্পতিবার ১০ জুলাই পৃথিবীতে ফেরার কথা ছিল তাঁদের । কিন্তু তা আর হচ্ছে না , বৃহস্পতিবার পৃথিবীতে ফিরছেন না তারা ।
আপাতত শুভাংশুরা কবে পৃথিবীতে ফিরবেন, সে নিয়ে আপাতত কোনো নিশ্চয়তা নেই । নাসার তরফে এখনো শুভাংশুদের ফেরা নিয়ে কোনো কিছু পরিষ্কার করে এখনো জানানো না হলেও, ইউরোপীয় স্পেস এজেন্সির তরফে জানানো হয়েছে, ১৪ জুলাইয়ের পরে পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা।







