ঝুলন যাত্রা, যা ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত, এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। এই উৎসবে দেবতা রাধা ও কৃষ্ণের প্রেমলীলা উদযাপন করা হয়, যেখানে রাধা ও কৃষ্ণকে দোলনায় বসিয়ে পূজা করা হয়।
ঝুলন যাত্রার রহস্য
ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে সখীদের সঙ্গে লীলায় মগ্ন ছিলেন, তখন বর্ষায় তাঁরা একত্রে দোল খেয়ে আনন্দ করতেন। শ্রাবণের ভিজে বাতাস, গাছের ছায়া, মৃদু বৃষ্টির ছোঁয়ায় দোল খেতেন শ্রীকৃষ্ণ এবং রাধা। আর এই প্রেম ও আনন্দকে স্মৃতি হিসেবে ধরে রাখতেই প্রতিবছর শ্রাবণ মাসে ঝুলন যাত্রা পালিত হয়।
কীভাবে পালিত হয় ঝুলন যাত্রা?
আসলে এই উৎসবকে ঘিরে ভক্তদের মাঝে দেখা যায় গভীর উচ্ছ্বাস। এদিন ইস্কন মন্দির, মায়াপুর, বৃন্দাবন, পুরিসহ বিভিন্ন জায়গায় বর্ণাঢ্যের আয়োজন করা হয়। পাশাপাশি দোলনায় সুন্দরভাবে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি বসানো হয়। আর চলে দিনভর কীর্তন, নৃত্য, ভজন, আরতি এবং প্রসাদ বিতরণ। কিছু কিছু মন্দিরে এই উৎসব একদিনের জন্য হলেও অধিকাংশ ক্ষেত্রেই একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত, এই পাঁচ দিন উৎসব পালিত হয়।
ঝুলন একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। আগামী ৫ অগস্ট, মঙ্গলবার শ্রীশ্রী ঝুলনযাত্রা আরম্ভ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:
একাদশী তিথি আরম্ভ—
বাংলা– ১৯ শ্রাবণ, সোমবার।
ইংরেজি– ৪ অগস্ট, সোমবার।
সময়– সকাল ১১টা ৪৩ মিনিট।
একাদশী তিথি শেষ—
বাংলা– ২০ শ্রাবণ, মঙ্গলবার।
ইংরেজি– ৫ অগস্ট, মঙ্গলবার।
সময়– সকাল ১টা ১৩ মিনিট।
শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ।






