পৃথিবীতে অনেক ধরণের লোক বসবাস করেন। সবাই সবার থেকে আলাদা। ভিন্ন তাদের শারীরিক ও মানসিক গঠন। কিন্ত সকলেই কম বেশী নিজের কেশ চর্চা করতে ভালোবাসেন। অনেকেই আবার সালোঁইতে অনেক টাকা খরচ করে কেশচর্চা করেন। কিন্তু আদেও কি কোনো উপকার হচ্ছে?
এই বিষয় নিয়ে সম্প্রতি ভারতের প্রখ্যাত কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব জানান একটি টোটকার কথা, যার সূত্রপাত হয়েছিল হামামে। এবং এটি একে খুব খরচ সাপেক্ষ নয়।
জাভেদের মতে, রোজ চুল ধোয়া উচিত। তিনি তার পদ্ধতিও জানালেন।
১) প্রথমে ভাল করে চুল ভিজিয়ে নিতে হবে জলে।
২) তার পর ভেজা অবস্থাতেই তেল মাখতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে, কোন তেল ব্যবহার করা উপকারী হবে ? জাভেদ জানান, ঘরোয়া তেল অর্থাৎ সর্ষের তেল, নারকেল তেল ব্যবহার করতে হবে।
এবং জাভেদ জানান, জোরে জোরে তেল মালিশ না করে যাঁদের চুল লম্বা, তাঁরা তেল লাগানোর পর চুল আঁচড়ে নিন, তারপর মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার জন্য যে কোনও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।






