বিদেশ

বাংলাদেশ নির্বাচন ঘিরে মার্কিন তৎপরতা তুঙ্গে, বিএনপি বাড়াচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা

২৪-এর আগস্ট মাসের অস্তিকর পরিস্থিতি অব্যাহত রয়েছে। বহুদিন ধরেই বাংলাদেশে সাধারণ নির্বাচনের দাবি উঠেছে। অবশেষে ২৬ শের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলির পাশাপশি যুক্তরাষ্ট্রেও চলছে তৎপরতা। অতীতে বাংলাদেশের নির্বাচনে আমেরিকার হস্তক্ষেপের অভিযোগ থাকলেও এবার সেই তৎপরতা তুঙ্গে।

ঢাকায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত এক মাসে ঢাকা ও লন্ডনে রাজনৈতিক দলের শীর্ষ নেতা, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সরকার পরে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করেন মুহাম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপর থেকেই আমেরিকার তৎপরতা তুঙ্গে। যদিও এর আগেও ওয়াশিংটন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রেখেছিল। তবে গত এক মাসে তাদের গতি বিধি আরও নজরে এসেছে। এই পরিস্থিতিতে বিএনপিও তাদের কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে।

বৈঠকগুলিতে নির্বাচন, রাজনৈতিক সংস্কার, মানবাধিকার, আইনের শাসন ও বিচার বিভাগীয় সহযোগিতার মতো বিষয় উঠে এসেছে। বিশেষজ্ঞদের দাবি, আমেরিকা নির্বাচনী প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার নামে চাপ সৃষ্টি করছে, তবে তার পেছনে রয়েছে নির্বাচনী ফল নিজেদের অনুকূলে আনার চেষ্টা।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক কৌশল ও ভারত-চীন-রাশিয়ার নতুন সমীকরণকে মাথায় রেখে আমেরিকা বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে। এই কারণেই তারা বিএনপিকে সম্ভাব্য নতুন সরকার হিসেবে ধরে নিয়ে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আগ্রহ নতুন নয়, তবে বর্তমান সময় ও কূটনৈতিক গতি বিধি বিশেষ তাৎপর্য রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.