রাজনীতিরাজ্য

বিএলএ-র নাম নিয়ে তৃণমূলের আদালত যাত্রা

রাজ্যে ভোটের এখনও অনেক দেরি। তবু বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের তালিকা দ্রুত চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নাম জমা দেওয়ার এই নির্দেশে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস।

গত মাসেই কমিশন জানায়, সমস্ত রাজনৈতিক দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বুথ এজেন্টদের নাম জমা দিতে হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার আদালতে মামলা করেন তৃণমূল নেতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি, প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী।

শুনানির দ্রুততার আর্জি জানানো হলেও বিচারপতি অমৃতা সিংহ তা নাকচ করে দেন।

মামলায় শুভাশিসের আইনজীবী অর্ক নাগের যুক্তি, সাধারণত নির্বাচনের আগে বিএলএ-র তালিকা জমা নেওয়া হয়। কিন্তু এ বার জুন-জুলাই মাসেই কমিশন এই তালিকা চেয়ে নিয়েছে। কমিশনের দাবি, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা (ইনটেনসিভ রিভিশন) হবে, তাই এজেন্টদের নাম দ্রুত প্রয়োজন।

তবে বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন কমিশন কি শুধু তৃণমূলকেই নাম জমা দিতে বলেছে? অন্য দলগুলির আপত্তি নেই, তাহলে তৃণমূলেরই আপত্তি কেন? এ প্রসঙ্গে শুভাশিস জানান, তিনি দলের পরামর্শ অনুযায়ী আদালতে গিয়েছেন। দলের নির্দেশেই এই মামলা দায়ের করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.