আবহাওয়াআবহাওয়া

কলকাতাসহ রাজ্যজুড়ে মেঘলা আকাশ, কোথায় কোথায় ভারী বর্ষণের সতর্কতা

মঙ্গলবার সকালেই বঙ্গোপসাগরের ওপর আরও এক নিম্নচাপ দানা বাঁধতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটির সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও, তার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাত চলবে সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত। কোথাও হালকা ফোঁটা, আবার কোথাও মাঝারি বৃষ্টি, আর কিছু জেলায় নামতে পারে ভারী বর্ষণ। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.