দেশরাজ্য

পুজোর প্রাক্কালে মোদীর প্রত্যাবর্তনের গুঞ্জন, শাহের সফর যেন একাধিক ‘প্লট টুইস্ট’

দিন কয়েক আগেই ঝটিকা সফরে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র আড়াই ঘণ্টার সফরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ থেকে তৃণমূলকে নিশানা করেছিলেন তিনি। তবে সেখানেই থামছে না বিজেপির কর্মসূচি। পুজোর আগে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে দুটি সভা করবেন তিনি—একটি প্রশাসনিক, অন্যটি রাজনৈতিক।

শুধু মোদী নন, পুজোর আগে একাধিকবার বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর উপস্থিত থাকার কথা তাঁর। ওই সম্মেলনে প্রায় ১১ হাজার পঞ্চায়েত সদস্যকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে। তবে ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর পরেই, ২২ সেপ্টেম্বর মহালয়ার পরের দিন, কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করার কর্মসূচি রয়েছে শাহর। সেইসঙ্গে ইজেডসিসিতে বঙ্গ বিজেপির সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনেও অংশ নেওয়ার কথা তাঁর। দু’বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে এই পুজো।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা করতে চাইছে না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে সংগঠনের একাংশের দাবি, প্রধানমন্ত্রীর নবদ্বীপের সভার দিন প্রাথমিকভাবে ঠিক হলেও এখনও সবুজ সংকেত মেলেনি।

উল্লেখযোগ্য, আর এক বছরের মধ্যেই বাংলার বিধানসভা ভোট। এর আগে অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, বিহার নির্বাচন শেষ হলেই বাংলায় ঘাঁটি গাড়বেন তিনি। দলীয় মহলের মতে, পুজোর আগে কয়েকটি সফর হলেও, কালীপুজোর পর থেকে মোদী-শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরও ঘন ঘন রাজ্যে আসবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.