দেশবিদেশ

ট্রাম্পের শুল্কে ধাক্কা, স্বস্তি দিতে জিএসটি ২.০ পরিকল্পনা কেন্দ্র সরকারের

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে
ভারতের রপ্তানিতে বড়ো সোরো প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড়ো পদক্ষেপ মোদি সরকারের। পাশাপশি অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা করতে নতুন কৌশল নিতে চলেছে কেন্দ্র সরকার। এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, অতি দ্রুত শুরু হতে চলেছে জিএসটি ২.০, যা দেশের কর কাঠামোয় বড় পরিবর্তন আনবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আগামী ২রা থেকে ৩রা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে প্রচলিত ১২% ও ২৮% করের স্ল্যাব বাদ দেওয়া হতে পারে। যার ফলে খাদ্য, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, পণ্যের দাম কমলে মানুষের কেনাকাটার আগ্রহ বাড়বে, যার জেরে বাড়বে বাজারে চাহিদা। এতে ব্যবসায়ীদের বিক্রি ও উৎপাদন বাড়বে ও নতুন কর্মসংস্থান তৈরি হবে। সামগ্রিকভাবে অভ্যন্তরীণ অর্থনীতিতে গতি আসবে, যা মার্কিন শুল্কের প্রভাবে রপ্তানিতে যে ক্ষতি হচ্ছে, তার কিছুটা ক্ষতিপূরণ দিতে পারে।

বিশ্লেষকদের ধারণা, জিএসটি কমানোর ফলে প্রায় ১০% নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরাসরি হ্রাস পাবে। একইসঙ্গে সারা বছরের মুদ্রাস্ফীতি ৫০-৬০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর।

তবে বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করে বলেছেন, জিএসটি কমালে সরকারের রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি, রপ্তানিতে যে বিশাল ক্ষতি হচ্ছে, শুধু অভ্যন্তরীণ বাজার চাঙ্গা করে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ সম্ভব নয়। তাই এই পদক্ষেপকে ইতিবাচক হলেও সীমিত প্রভাবের উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.