আইনি জটিলতায় জোড়ালো বলিউডের দুই তাবড় তাবড় তারকার নাম। যার মধ্যে এবার রয়েছে দীপিকা পাড়ুকোন ও শারুখ খানের নাম। এবার এক গাড়ি প্রস্তুতকারক নামী সংস্থার ৬ আধিকারিকের সঙ্গে নাম জড়ানোয় এই তারকাদের বিরুদ্ধে উঠলো প্রতারণার অভিযোগ।
২০২৪ সালে বিনোদনমূলক বিজ্ঞাপনের বিষয়ে দেশের আদালত স্পষ্ট রায় দিয়েছে নামী সংস্থার তৈরি জিনিসে খুঁত বেরোলে, তার দায় নিতে হতে পারে সেই সংস্থার হয়ে প্রচার করা তারকাকে। তারপরেই সেই রায় নিয়ে বলিউডের বাদশা ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে।১৯৯৮ থেকে এই সংস্থার যুক্ত রয়েছেন কিং খান।পাশাপাশি ২০২৩-এর ডিসেম্বর থেকে এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নায়িকা দীপিকা পাড়ুকোন। ভরতপুরের বাসিন্দা কীর্তি সিংহ এই অভিযোগ এনেছে। সেই ব্যক্তি হরিয়ানার সোনিপত থেকে ২০২২ সালের জুন মাসে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকা দিয়ে একটি চার চাকা গাড়ি কিনেছিলেন। তিনি এই গাড়ি কিনে আনার ৬ থেকে ৭ মাস ব্যবহারের পরেই সেখানে একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা যায়।
দ্রুত গতিতে এই গাড়িটি চালালে বিকট শব্দ, গাড়ি কাঁপার মতো সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি সংস্থার কাছে গিয়ে সাহায্য চাইলে, গাড়ি তৈরির ত্রুটি বলে ফিরিয়ে দেওয়া হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে সিজেএম কোর্টে মামলা দায়ের করেন তিনি। তারপরেই আদালতের নির্দেশে মথুরা গেট থানাকে একাধিক ধারায় এফআইআর হয়।







