রাজনীতিরাজ্য

দাগি’ তকমায় চাপে রাজ্য সরকার, মন্ত্রীর মুখে কোন যুক্তি?

২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে ইতিমধ্যেই চাপে রাজ্য। বিরোধীদের ধারালো আক্রমণ, পথে নেমে ক্ষোভ উগরে দিচ্ছেন চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীরাও। তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ৩৩ পাতার ‘দাগি তালিকা’ (SSC Tainted List) নতুন করে চাঞ্চল্য ছড়াল রাজ্যে।

শনিবার রাত আটটার পর প্রকাশিত এই তালিকায় ১,৮০৪ জনের নাম। এর মধ্যে প্রায় ১,৪০০ জন নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। সব মিলিয়ে এদিন মোট ২,১৬০ জনের অ্যাডমিট বাতিল করেছে কমিশন।

বিতর্ক বাড়তেই মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করেছে এসএসসি। শিক্ষামন্ত্রীর কথায়, “আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছেন। আদালত যেমন বলবে, আমরাও সেই পথেই চলব।”

কিন্তু প্রশ্ন তুলেছেন চাকরি হারানো ‘যোগ্য’রা। তাঁদের অভিযোগ, সময়মতো তালিকা প্রকাশ হলে এতটা ক্ষতি হতো না। আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, “দু’বছর ধরে আমরা দাবি জানিয়েছি। শুনতে চায়নি কেউ। আজ চাকরি হারানোর পর কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ করা হল।”

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসার পর থেকেই ধাপে ধাপে কোণঠাসা রাজ্য সরকার। এবার ‘দাগি তালিকা’ প্রকাশে আরও ক্ষোভ দানা বাঁধল আন্দোলনকারীদের মনে। সবাইয়ের একটাই প্রশ্ন—এই পরিস্থিতি কোন দিকে গড়াবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.