বিনোদন

আইনী জটিলতায় আল্লু! বাড়ি ভেঙে দেওয়ার নোটিশ পেল অভিনেতা

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রতি নিয়ত কোনা না কোনো তারকা থাকেন চর্চায়। এবার আইনী জটিলতায় পড়তে হলো দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। সম্প্রতি তিনি তাঁর প্রয়োজনকে হারিয়েছেন, তারপরের আবার এই কঠিন পরিস্থিতি।

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তাঁর ভবন বেআইনি ভাবে নির্মাণ করেছেন। গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সুপারস্টার আল্লু অর্জুনকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। তারা দাবি করেছেন, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অবস্থিত সুপারস্টারের আল্লু বিজনেস পার্ক ভবনে অনুমতি ছাড়াই পুনরায় নির্মাণকার্জ শুরু করা হয়েছে। এখানেই সমস্যায় পড়েন অভিনেতা। এরপরই কর্পোরেশন সেই বেআইনি নির্মাণ বন্ধ করার নোটিস পাঠায়। যদিও এই নিয়ে এখনও আল্লু ও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এর আগে ডিসেম্বর‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পাওয়ার আগের দিন প্রিমিয়ারে অভিনেতাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসেন। এবং সেখানেই পদপৃষ্ঠ হয়ে অনেকেই আহত হন। এর ফলে মারাত্মক আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে। এমনকী একরাত জেলেও কাটিয়ছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.